২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যদূতদের পাশে থাকবে নেসলে

ভারতে নেসলের পণ্য ম্যাগি নুডুলসে মাত্রারিক্ত সিসা পাওয়ায় এর দূতিয়ালি করা তিন তারকা অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত এবং প্রিতি জিনটার বিরুদ্ধে মামলা হয়েছে। এবার নেসলের তরফ থেকে জানানো হয়েছে, এই তারকাদের সাহায্যে এগিয়ে আসবেন তারা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 03:29 PM

Updated : 12 Oct 2022, 03:46 PM

শুক্রবার একটি সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়, “যদি তারা কোনো সমস্যায় পড়েন, আমরা তাদের সাহায্যে এগিয়ে আসবো।”

ভারতের বেশ কিছু রাজ্যে ম্যাগি নুডুলসের উপর ১৫ থেকে ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনপ্রিয় এই নুডুলসের উপর আরও পরীক্ষা-নীরিক্ষা চালানোরও আদেশ দেওয়া হয়েছে।

উত্তর প্রদেশে এক পরীক্ষায় নুডুলসটিতে অনুমোদিত পরিমাণের বেশি সীসা পাওয়া যাওয়ায় সেখানকার স্থানীয় আদালতে ম্যাগির বিরুদ্ধে মামলা করা হয়। এরপর থেকেই দেশটির বিভিন্ন স্থানে এর দূতিয়ালি করা তারকাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে অমিবাভ বচ্চন গণমাধ্যমকে বলেন, সবকিছু জানার পর তিনি “এখন থেকে আর ওই পণ্যের দূতিয়ালি করেন না”। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিতি জিনটা বলেন, তিনি খুবই অবাক হয়েছেন যে, ১২ বছর আগের একটি বিজ্ঞাপনের জন্য এখন তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। মাধুরী দীক্ষিত টুইটারে জানান, বেশিরভাগ ভারতীয়ের মতো তিনিও দীর্ঘদিন ধরে ম্যাগি নুডুলস খান। এই ঘটনা জানার পর ম্যাগি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে, তারা তাকে নিশ্চিত করেন, গ্রাহকদের সর্বাধিক গুরুত্ব দিয়েই তারা তাদের পণ্যের মান নিশ্চিত করেন।

ম্যাগি বিতর্ক: অমিতাভ, প্রিতির বিরুদ্ধেও মামলা

'আমিও দীর্ঘ দিন ধরে ম্যাগি খেয়ে আসছি'

ম্যাগি বিতর্ক: নোটিশ পেলেন মাধুরী