২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেইটলিনের পাশে ওবামা

কিম কারদাশিয়ানের সৎ বাবা রিয়ালিটি টিভি ব্যক্তিত্ব ব্রুস জেনারের লিঙ্গান্তরকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 11:58 AM

Updated : 25 Apr 2022, 01:26 PM

অলিম্পিক পদকজয়ী এই সাবেক ক্রীড়াবিদ সম্প্রতি জনসম্মুখে এসেছেন কেইটলিন জেনার হিসেবে। নিজের নাম বদলে টুইটারে আসার চার ঘণ্টার মধ্যেই ১০ লাখেরও বেশি অনুসারী অর্জন করে রেকর্ড গড়েন তিনি। এর আগে সবচেয়ে কম সময়ে এত অনুসারী অর্জনের রেকর্ডটি ছিল ওবামার দখলে।

সম্প্রতি কেইটলিনকে উদ্দেশ্য করে ওবামা টুইট করেন, "নিজের জীবনের এমন গল্প সবার সামনে তুলে ধরতে সাহস লাগে। তোমার এই গল্প সমকামী, উভকামী এবং লিঙ্গান্তরকামীদের অধিকারের লড়াইয়ে ভূমিকা রাখবে।"

মার্কিন সাময়িকী ভ্যানিটি ফেয়ারের প্রচ্ছদে প্রথমবারের মত নারী হিসেবে আবির্ভূত হন ব্রুস জেনার। কেইটলিন হিসেবে তাকে স্বাগত জানিয়েছেন মার্কিন বিনোদন জগতের অনেক তারকা।

গায়িকা লেডি গাগা লেখেন, "কেইটলিন, তোমার মাধ্যমে মানুষের চিন্তাধারা অনেকটাই পাল্টাবে। তোমার ভেতরে যেই সৌন্দর্য ছিল তা এখন বাইরেও দেখা যাচ্ছে। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক।"

কেইটলিনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অভিনেত্রী ডেমি মুর, কেরি ওয়াশিংটন, এলিসা মিলানো, উপস্থাপক এলেন ডি জেনেরেসসহ আরও অনেকে।

কেইটলিন জেনার পরিচিতি লাভ করেন ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ান্স’ অনুষ্ঠানের মাধ্যমে। ব্রুস জেনার ২৪ বছর সংসার করেন কিম কারদাশিয়ানের মা ক্রিস জেনারের সঙ্গে। চলতি বছরের শুরুতে তাদের বিচ্ছেদ হয়, এরপর লিঙ্গান্তরিত হওয়ার প্রস্তুতি শুরু করেন ব্রুস।  

কিমের লিঙ্গান্তরিত সৎ বাবার নতুন রেকর্ড