২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অল্পের জন্য বাঁচলেন ক্যাটরিনা

শুটিংয়ের সময় অসাবধানতার কারণে দুর্ঘটনার শিকার হলেন ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে অল্পের জন্য বেঁচে গেছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 03:43 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, নতুন সিনেমা 'ফিতুর'- এর শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। সিনেমার একটি দৃশ্যে গাড়ি চালিয়ে যাবার কথা ক্যাটের। ভুল করে গাড়ির দরজা বন্ধ না করেই তা চালানো শুরু করে দেন তিনি। এক পর্যায়ে চলন্ত গাড়ির দরজাটি খুলে দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই অবশ্য গাড়ি থেকে বের হয়ে যান ক্যাট।

ঐ সময় তার সঙ্গে গাড়িতে ছিলেন সিনেমার নায়ক আদিত্য রয় কাপুর। তারা দুজনেই অক্ষত রয়েছেন। 

সিদ্ধার্থ রয় কাপুরের প্রযোজনায় 'ফিতুর' নির্মাণ করছেন অভিষেক কাপুর। এর কাহিনি গড়ে উঠেছে ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্সের উপন্যাস 'গ্রেট এক্সপেকটেশনস' অবলম্বনে।

প্রেমের সিনেমা 'ফিতুর'-এ ক্যাটরিনাকে দেখা যাবে পাকিস্তানি নারী ফিরদাউসের ভূমিকায়, আর কাশ্মীরি যুবক নূরের ভূমিকায় থাকবেন আদিত্য। এছাড়া আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করছেন রেখা।

কাশ্মীরের শ্রিনগরে রেখার সঙ্গে শুটিং শেষে দিল্লিসহ কয়েকটি আন্তর্জাতিক লোকেশনে চলবে 'ফিতুর'-এর শুটিং। সিনেমাটি ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মুক্তির অপেক্ষায় আছে।