২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ির চেয়েও দামি সিন্ডারেলার জুতা!

এক জোড়া কাঁচের জুতা - যা বদলে দিয়েছিল সিন্ডারেলার ভাগ্য। রূপকথার এই চিরচেনা গল্প আবারও উঠে এসেছে রূপালী পর্দায়। ফিরেছে সেই জুতা জোড়াও। তবে তাদের দাম শুনলে অনেকেই আঁতকে উঠবেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 02:54 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

ডিজনির নতুন 'সিন্ডারেলা' লিলি জেমস জানালেন, সিনেমায় যে কাঁচের জুতা পরেছেন তিনি, তার দাম যে বাড়িতে তিনি থাকেন তার চেয়ে বেশি।

"কাঁচের তৈরি সেই জুতার দাম আমার বাড়ির চেয়েও বেশি হবে। আসলে আমি সত্যিকারের জুতাটি পরিনি। নাচের দৃশ্যে এবং গাড়িতে ওঠার সময় আমাকে একই রকম দেখতে আরেক জোড়া জুতা পরতে দেওয়া হয়েছিল, যা ছিল অ্যাক্রেলিকের তৈরি। তবে বলরুমের পার্টিতে যাবার সময় আমি আসল জুতা জোড়া পড়েছিলাম।"

সোয়ারভস্কি স্ফটিকে তৈরি করা হয় সিন্ডারেলার 'গ্লাস স্লিপার'। বল নাচের অনুষ্ঠানে সিন্ডারেলা যে নীল রঙের সান্ধ্য পোশাকটি পরে, সেটিতেও প্রায় ১০ হাজার ছোট ছোট স্ফটিক বসানো হয়েছিল। তার চুলেও লাগিয়ে দেওয়া হয়েছিল স্ফটিক।

১৩ মার্চ মুক্তি পায় 'সিন্ডারেলা'। রূপকথার এই গল্পকে প্রথমবারের মত লাইভ অ্যাকশন সিনেমা হিসেবে এনেছে ডিজনি। সিনেমাটি এরই মধ্যে মার্কিন বক্স-অফিসের শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে।

পুরনো খবর:

‘সিন্ডারেলা’র জাদু বক্স-অফিসেও
যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে ঢাকায় ‘সিন্ডারেলা’