২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে ঢাকায় ‘সিন্ডারেলা’

ডিজনির নতুন লাইভ অ্যাকশন সিনেমা ‘সিন্ডারেলা’ মুক্তি পাচ্ছে ১৩ মার্চ। যুক্তরাষ্ট্রের সঙ্গে একইদিনে সিনেমাটি দেখার সুযোগ পাবেন ঢাকার দর্শকরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 08:40 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রূপকথা ‘সিন্ডারেলা’ থেকে প্রথমবারের মতো দ্বিমাত্রিক অ্যানিমেশন সিনেমা তৈরি হয় ১৯৫০ সালে। ব্যপক সাফল্য পাওয়া সেই সিনেমার পর নিগৃহীত এক তরুণীর ভাগ্রক্রমেই এক রাজপুত্রের স্বপ্নকন্যায় পরিণত হওয়ার গল্প নিয়ে আরও দুটি সিনেমা নির্মাণ করে ডিজনি। ১৯৯৮ সালের ‘এভার আফটার: এ সিন্ডারেলা স্টোরি’ সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেন ড্রিউ ব্যারিমোর। অন্যদিকে ২০০৪ সালের ‘আ সিন্ডারেলা স্টোরি’ নামের টিন রেমান্টিক কমেডিতে আধুনিক যুগের সিন্ডারেলার বেশে দেখা যায় হিলারি ডাফকে।

এবারের সিনেমাটি সিন্ডারেলার মূল কাহিনির বিনিমর্ান নয়। বরং চোখে পড়বে সেই চিরাচরিত রূপকথার গল্প। সিনেমায় নাম চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেত্রী লিলি জেমস। জনপ্রিয় টিভি সিরিজ ‘ডাউনটাউন অ্যাবি’র জন্য পরিচিত জেমস এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন এমা ওয়াটসনের মতো তারকাকে টপকিয়ে।

সিন্ডারেলার সৎ মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেট। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র, সিন্ডারেলার ফেইরি গডমাদারের ভূমিকায় দেখা যাবে হেলেনা বোনহ্যাম কার্টারকে। আর সিন্ডারেলার প্রিন্স চার্মিং-এর ভূমিকায় অভিনয় করেছেন ‘গেইম অফ থোন্স’ খ্যাত রিচার্ড ম্যাডেন।

কেনেথ ব্র্যানাহ পরিচালিত সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে ব্রিটেনের বাকিংহামশায়রে। ১১২ মিনিটের সিনেমাটির নির্মান খরচ হয়েছে সাড়ে নয় কোটি ডলার।

</div>  </p>