২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের দাম ৭৫ হাজার রুপি!

শুধুমাত্র ভারতেই নয়, সারাবিশ্বে তাকে ধরা হয় সবচেয়ে ধনী তারকাদের একজন হিসেবে। কিন্তু নিলামে সেই শাহরুখ খানের দাম উঠেছে মাত্র ৭৫ হাজার রুপি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 03:56 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য বরাবরই নিলাম হন ক্রিকেটাররা। কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখকেই এবার নিলামে তোলা হলো। তবে খেলোয়াড়দের মত দাম ওঠেনি শাহরুখের।

শাহরুখের উপস্থাপনায় নতুন গেইম শো ‘ইন্ডিয়া পুছেগা......সাবসে শানা কৌন?’ এ শাহরুখকে নিলামে তোলেন ক্রিকেটার ইয়ুভরাজ সিং, হারভাজান সিং, রবিন উত্থাপ্পা এবং মানিশ পান্ডে। নিলাম শুরু হয় ১৫০ কোটি দিয়ে, কিন্তু তা নেমে আসে ৭৫ হাজার রুপিতে।

ইন্ডিয়ান বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, অনুষ্ঠানের এক পর্যায়ে দর্শকদের শাহরুখ নিজেই বলেন তাকে নিলামে তোলার জন্য। এছাড়া প্রতি বছর খেলোয়াড়দের নিলামে তোলার জন্য তাদের কাছে ক্ষমা চান শাহরুখ।

পুরো চার বছর বিরতির পর ছোট পর্দায় ফিরেছেন শাহরুখ। ২ মার্চ থেকে জি নিউজ নেটওয়ার্কের চ্যানেল ‘অ্যান্ডটিভি’তে প্রচারিত হচ্ছে ‘ইন্ডিয়া পুছেগা......সাবসে শানা কৌন?’।