২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আইটেম গানের অভিনেত্রীদের গণিকা ঘোষণা করুন'

ভারতীয় সিনেমায় আইটেম গানে যেসব অভিনেত্রী কাজ করেন তাদের যৌনকর্মী ঘোষণা করা উচিৎ বলে দাবী করেছেন এক ডানপন্থী রাজনৈতিক নেতা। তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে দেশটির জাতীয় নারী কমিশন এবং অন্য রাজনৈতিক দলগুলো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 12:09 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

ভারতের প্রাচীনতম হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারতীয় হিন্দু মহাসভার উত্তর প্রদেশ শাখার সাধারণ সম্পাদক নাভিন তিয়াগি এই দাবী জানান। তিনি বলেন, “যেসব মেয়েরা সিনেমায় আইটেম নাম্বারে পারফর্ম করে এবং কাপড় খোলে তাদের গণিকা ঘোষণা করা উচিৎ। আমরা মনে করি যেসব নারী অশ্লীলতার পথ ধরে টাকা কামাই করে তারা যৌনকর্মী। তারা সমাজকে নোংরা করছে।"

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বলছে, এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন তিয়াগি। এদিকে ভারতের জাতীয় নারী কমিশনের সভাপতি লালিথা কুমারামাঙ্গালাম এ বিষয়ে বলেন, “এটা গড়পরতা পশ্চাৎপদ চিন্তার বহিঃপ্রকাশ। এখন কেউ বলতেই পারে যেসব পুরুষ খোলামেলা পোশাকে এই নারীদের দেখে তাদের কি বলে ডাকবেন। সুপ্রিম কোর্টে যে কেউ যেতেই পারে। তবে আমার আদালতের ওপর আস্থা আছে যে তারা এ ধরনের অপ্রাসঙ্গিক মত বাতিল করে দেবেন।”

তিয়াগি আইটেম গালর্দের দিয়ে মন্তব্য করেই ক্ষান্ত দেননি। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জিন্স এবং স্কার্ট পড়ার ওপরেও নিষেধাজ্ঞা চান এবং আরও মনে করেন তাদের মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি দেওয়া উচিৎ নয়।

এমন সময়ে এই বক্তব্য এলো যখন এক ভারতীয় অভিনেত্রী গওহার খানকে ‘স্বল্পবসনা’ হওয়ার কারণে চড় মেরেছেন ২৪ বছর বয়সী এক যুবক। পুলিশের কাছে বিবৃতিতে এই যুবক বলেন, অভিনেত্রীরা সংক্ষিপ্ত পোশাক পড়া বন্ধ করলেই সমাজে ধর্ষণের মতো অপরাধ সংঘটিত হওয়া বন্ধ হয়ে যাবে।

পুরনো খবর:

'এটা কি তালেবানী রাষ্ট্র?'
চড় মারার নেপথ্যে 
'মৌলবাদী' যুবকের হামলার শিকার গওহার