২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ধুম'- এ শাহরুখপুত্র?

কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন 'ধুম' সিরিজে অভিনয় করতে চান তিনি। এখন শোনা যাচ্ছে শাহরুখ নয় তার ছেলে আরিয়ান অংশ হতে যাচ্ছেন অ্যাকশন-থ্রিলার এই সিরিজের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 03:35 PM

Updated : 25 Apr 2022, 04:58 PM

শাহরুখ-গৌরির ১৭ বছর বয়সী ছেলে এখন যুক্তরাজ্যে পড়াশোনা করছেন। ৪৯ বছর বয়সী শাহরুখের তিন ছেলে-মেয়ের মধ্যে আরিয়ানই সবচেয়ে বড়। 

এর আগে 'হ্যাপি নিউ ইয়ার' তারকা বলেছিলেন সিনেমার নায়ক হওয়ার কোনো ইচ্ছাই নেই তার বড় ছেলের। তবে মেয়ে সুহানা সেলুলয়েডের ব্যাপারে আগ্রহী। 

এদিকে আরও শোনা যাচ্ছে জন অ্যাব্রাহাম, হৃতিক রোশান, আমির খানের পথ ধরে 'ধুম ফোর' - এ খলচরিত্রের জন্য ভাবা হচ্ছে সালমান খানের কথা। আর এটি পরিচালনা করবেন খোদ আদিত্য চোপড়া। 

এসব গুঞ্জন সত্যি হলে মুম্বাই সিনেপাড়ায় বংশ পরম্বপরায় অভিনয়ের আরেকটি উদাহারণ তৈরি হতে যাচ্ছে।

পুরনো খবর:

'মেয়ে নায়িকা হলে খুশিই হবো' 
‘ধুম’-এ অভিনয় করতে চান শাহরুখ