২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধুম’-এ অভিনয় করতে চান শাহরুখ

জন আব্রাহাম, হৃতিক রোশান, আমির খানের পথ ধরে ধুম সিরিজের খলনায়কের চরিত্রটি করতে চান শাহরুখ খানও। জানালেন, প্রস্তাব পেলে অবশ্যই কাজ করবেন। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 03:36 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

‘ধুম’ সিরিজের প্রথম সিনেমার সাফল্যের পরপরই গুঞ্জন উঠেছিল, এর সিকুয়ালে খলচরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এরপর মুক্তি পেয়েছে আরও দুটি সিনেমা। জনের পর হৃতিক আর আমির দুর্ধর্ষ সব অপরাধীর ভূমিকায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন। তবে শাহরুখের নাম এ সিরিজের সঙ্গে আর শোনা যায়নি। 

ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতা বহু দিনের। এই ব্যানারের সঙ্গে কাজ করেই রোমান্টিক হিরোর খেতাব জুটেছে তার। কিন্তু শাহরুখ জানালেন, ‘ধুম’ সিরিজের জন্য একবারও তাকে ডাকেননি আদিত্য চোপড়া।

‘ধুম ফোর’- এ খলনায়ক সাজতে রাজি কী না, এই প্রশ্নের জবাবে শাহরুখ বলেন,"আমি এই সিরিজের প্রথম সিনেমাটি দেখেছি। আমার খুব ভাল লেগেছে। এর নির্মাতা সঞ্জয় গাদভিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। কিন্তু আদিত্য কখনও আমাকে ধুম সিরিজে কাজ করার প্রস্তাব দেয়নি।"

তিনি আরও বলেন, "এখন আমি ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে একটি সিনেমায় কাজ করছি, যার নাম ‘ফ্যান’। যদি আমার খলনায়ক হওয়ার সুযোগ আসে, আমি অবশ্যই তা লুফে নেবো। আমার খুবই ভাল লাগে এ ধরনের চরিত্র।"