২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোনের জন্য সব করবো’

সম্প্রতি কানাডিয়ান সিনেমা ‘ডক্টর ক্যাবি’র মাধ্যমে অভিনেত্রী হিসেবে অভিষেক হয়েছে ক্যাটরিনা কাইফের বোন ইজাবেল কাইফের। বোনের অভিনয়ের সিদ্ধান্তে ভীষণ খুশি ক্যাট। বলছেন, বোনের জন্য সব কিছু করতে রাজি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 07:46 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

ক্যারিয়ারের শুরুতেই সাফ জানিয়ে দিয়েছিলেন ইজাবেল, বলিউডে কাজ নয়। তবে ক্যাটরিনার ভাষ্যে, যদি কখনও মত বদলান ছোট বোন, তবে তাকে যথাসম্ভব সাহায্য করবেন ক্যাট।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে তিনি বলেন, "এখন ইজাবেল আছেন লস অ্যাঞ্জেলসে। যদি ও কখনও হিন্দি ফিল্মে কাজ করতে চায়, আমি আছি। আমার পক্ষে যতটা সম্ভব আমি করবো তার জন্য। ওখানে তার ম্যানেজার আছেন, প্রতিনিধি দল আছেন যারা ওর সঙ্গে কাজ করছেন। সেখানে আমার বেশি কিছু করার নেই, তাও আমার তরফ থেকে যা করার ছিল আমি করেছি।"

২৮ বছর বয়সী ইজাবেলের সঙ্গে ক্যাটরিনার বয়সের ফারাকটা মাত্র তিন বছরের। বড় বোনের মত টিনএজ বয়স থেকেই মডেলিং করছেন ইজাবেল।

কমেডি ধাঁচের সিনেমা ‘ডক্টর ক্যাবি’ প্রযোজনা করেছেন সালমান খান। সিনেমায় আরও অভিনয় করেছেন কুনাল নায়ার, ভিনেয় ভিরমানি এবং অ্যাড্রিয়ান প্যালিকি।

‘ডক্টর ক্যাবি’ মুক্তির পর ছোট বোনের ক্যারিয়ার নিয়ে অনেকটাই আশাবাদী ক্যাটরিনা। বললেন, "যুক্তরাষ্ট্র এবং কানাডায় বেশ ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। তাছাড়া ইজাবেলের নাচ এবং অভিনয়ের প্রতিভা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।"