সালমানই শীর্ষে
হিন্দি সিনেমার অভিনেতাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সবচেয়ে জনপ্রিয় তারকা এখন সালমান খান। তার অফিশিয়াল পেইজে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি।
ফেইসবুকে ভক্তের সংখ্যার দিক থেকে সালমান অনেক পেছনে ফেলে দিয়েছেন বাকি দুই খানকে। আমির খানের ফেইসবুক ভক্তের সংখ্যা দেড় কোটির কিছু বেশি। আর শাহরুখ খানের ভক্ত-সংখ্যা এক কোটি নয় লাখ ২৭ হাজার।
আমির এবং শাহরুখের চেয়ে অবশ্য এগিয়ে আছেন সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন। তার ভক্ত-সংখ্যা দেড় কোটি ৬৩ হাজার ৭৩৭। তবে সালমানকে পেছনে ফেলতে পারেননি তিনি।
আর সালমানের এ অর্জন উদযাপন করতে ভক্তরা ফেইসবুক এবং টুইটারে চালু করে দিয়েছে “#টোয়েন্টিমিলিয়নসালম্যানিয়াকসঅনএফবি” লেখা হ্যাশট্যাগ।
