২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’র টিভি প্রিমিয়ার 

ঈদুল আযহায় টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে শাকিব খান-জয়া আহসান জুটির প্রথম সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’র। এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন সকাল সাড়ে দশটায় প্রচারিত হবে সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 02:15 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

পুরনো খবর:

আসছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’
পূর্ণদৈর্ঘ্য ‘গোঁজামিল’ প্রেমকাহিনি
দুই মাল্টিপ্লেক্সে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’
দায়িত্ববোধ বাড়ল: জয়া

সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ সিনেমাতে শাকিব, জয়ার পাশাপাশি অভিনয় করেছেন আরেফিন শুভ। আরও অভিনয় করেছেন রাজ্জাক, আনোয়ারা, সোহেল রানা, ববিতা, সুব্রত, দিতি, মিমো প্রমুখ।

ছোট পর্দায় সাফল্যের স্বাদ পাওয়া জয়া ‘গেরিলা’, ‘আবর্ত’ ও ‘চোরাবালি’ সিনেমাতে অভিনয় করলেও সেগুলো তথাকথিত বাণিজ্যিক ধাঁচের সিনেমা ছিল না।  সে অর্থে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ই জয়ার ক্যারিয়ারের প্রথম বাণিজ্যিক সিনেমা। 

‘গেরিলা’ ও ‘চোরাবালি’তে দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র ‍পুরস্কার ঝুলিতে পুরলেও প্রথম জয়ার প্রথম বাণিজ্যিক সিনেমা সফল হননি। জয়া-শাকিবের জুটিকে পর্দায় দেখার জন্য দর্শক মুখিয়ে থাকলেও সিনেমা মুক্তির পর হতাশই হয়েছেন তারা। 

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ মুক্তির পর জয়া ছোট ও বড় পর্দায় জয়ার অনুপস্থিতি চোখে পড়ার মত। অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করলেও সে সিনেমাটি কবে মুক্তি পাবে খোদ পরিচালকই নিশ্চিত করে বলতে পারছেন না। তবে সম্প্রতি একটি বিজ্ঞাপনে মাহফুজের সঙ্গে চোখে পড়ছেন তিনি।  

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’-তে দেখা যায় রাজ্জাকের মেয়ে দিতি লজিং মাস্টার সুব্রতর হাত ধরে ঘর ছেড়ে পালান। এরপর দুই যুগ ধরে বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। রাজ্জাকের নাতি শাকিব খান একদিন জানতে পারেন ফুফুর এই কাহিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় ফুফুর খোঁজ বের করেন শাকিব। জানতে পারেন, তিনি মালয়েশিয়ায় থাকেন। ফুফুকে খুঁজতে মালয়েশিয়া যান শাকিব খান। সেখানে গিয়ে জয়া আহসানের সঙ্গে পরিচয় হয়। কিন্তু দুজন যে একই পরিবারের সদস্য তা দুজনের কাছে অজানাই থাকে। এদিকে জয়াকে ভালোবাসে আরেফিন শুভ। শাকিব-জয়া প্রেমে পড়লেও তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় শুভ। এরপর ঘটতে থাকে বিভিন্ন নাটকীয় ঘটনা।