২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাল্টিপ্লেক্সে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’

এবারের ঈদের দিন একই সঙ্গে স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস-এ মুক্তি পাচ্ছে শাকিব খান, জয়া আহসান এবং আরেফিন শুভ অভিনীত চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’। এর প্রযোজনা সংস্থা ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 03:33 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

এ বিষয়ে সিনেমার পরিচালক সাফিউদ্দিন সাফি গ্লিটজকে বলেন, “বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এবং যমুনা ফিউচার পার্কের মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি দর্শক দেখতে পাবেন।”

তবে মোট কতটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে সেটি নিশ্চিত করতে পারেননি তিনি। এ বিষয়ে তিনি জানিয়েছেন, সেই সংখ্যাটি ঈদের দুই-তিনদিন আগে চূড়ান্ত হবে।

সিনেমাটিতে অভিনয় করেছেন রাজ্জাক, আনোয়ারা, সোহেল রানা, ববিতা, সুব্রত, দিতি, শাকিব খান, জয়া আহসান, আরেফিন শুভ, মিমো, সাজু খাদেম। সিনেমার চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান।

সম্প্রতি লেজার ভিশনের ব্যনারে এ সিনেমার অডিও অ্যালবাম মুক্তি পেয়েছে। কবির বকুলের লেখা গানগুলোর সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।