২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাল্লিকার বিরুদ্ধে আবার মামলা

আবার মামলা দায়ের করা হলো হিন্দি সিনেমার অভিনেত্রী মাল্লিকা শিরাওয়াতের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ রয়েছে। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 11:56 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

আদালতের নির্দেশে হায়দ্রাবাদ পুলিশ তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে। এক পুলিশ কর্মকর্তা জানান, জাতীয় সম্মানহানি প্রতিরোধ নীতিমালা, ১৯৭১ - এর আওতায় মামলাটি করা হয়েছে। 

নিজের নতুন সিনেমা ‘ডার্টি পলিটিক্স’ - এর পোস্টারে ভারতের জাতীয় পতাকার অবমাননা করেছেন মাল্লিকা শিরাওয়াত - এমন অভিযোগ করে দুই সাধারণ নাগরিক আদালতে একটি পিটিশন করেন, যার ভিত্তিতে মামলাটি দায়ের করা হলো। 

তেলেঙ্গানা রাজ্যে মাল্লিকার বিরুদ্ধে দায়ের করা এটি দ্বিতীয় মামলা। গত মাসে করিমনগর থানায় একই অভিযোগে আরেকটি মামলা হয়। গত সপ্তাহে হায়দ্রাবাদ হাইকোর্ট মাল্লিকা শিরাওয়াত এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠায়। নোটিশে বলা হয় 'ডাটর্ি পলিটিক্স’ সিনেমাটির পোস্টার আর ব্যবহার করা যাবে না। 

মাল্লিকা শিরাওয়াতের নতুন সিনেমা ‘ডার্টি পলিটিক্স’-এর পোস্টারে দেখা যায় গায়ে কেবল ভারতীয় পতাকার তিনটি রং সম্বলিত একটি কাপড় জড়িয়ে একটি মার্সিডিজ গাড়ির ওপর বসে আছেন তিনি। সিনেমাটি ৩০শে ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

পুরনো খবর:

শরিফুলের ৬ উইকেটে অবিশ্বাস‍্য জয়ের আশা জাগিয়েও পারল না বাংলাদেশ