১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্যান্সারের কাছে হার মানলেন নৃত্য পরিচালক জাকির হোসেন

দীর্ঘদিন ধরে তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 09:43 AM

Updated : 11 Sep 2026, 03:28 PM

চলচ্চিত্র অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন; তার বয়স হয়েছিল ৫০ বছর। 

মঙ্গলবার সকালে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান। 

তিনি গ্লিটজকে বলেন, “গত শনিবার থেকে ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উনি (জাকির হোসেন)। দীর্ঘদিন ধরেই কোলন ক্যান্সারে ভুগছিলেন। 

“ভারতের ব্যাঙ্গালুরু থেকে চিকিৎসা নিয়েও এসেছিলেন। হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হলে শনিবার হাসপাতালে ভর্তি হন।”

জাকির হোসেনের পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত জাকির। আগে বহু সিনেমায় নৃত্য নির্দেশনা দিয়েছেন তিনি; পাশাপাশি অভিনয়ও করেছেন। তিনি শিল্পী সমিতিতে একসময় ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন  করেছেন।