২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেম করছেন এফ্রন-রদ্রিগেজ?

ইটালির সারদিনিয়ায় চুম্বনরত অবস্থায় দেখা গেছে জ্যাক এফ্রন এবং মিশেল রদ্রিগেজকে। সম্প্রতি একসঙ্গে ছুটি কাটিয়ে একে অন্যের অনেকটাই কাছাকাছি চলে এসেছেন হলিউডের এই দুই তারকা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 06:45 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

২৬ বছর বয়সী এফ্রনের সঙ্গে ৩৫ বছর বয়সী রদ্রিগেজের অন্তরঙ্গ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবিগুলো ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় ওঠে।

ছবিতে সমুদ্রে সেইলবোটে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় তাদের। কালো-সাদা বিকিনি পরিহিতা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-খ্যাত রদ্রিগেজের পাশেই ছিলেন সাবেক ডিজনি তারকা এফ্রন।

মার্কিন বিনোদনভিত্তিক নেটওয়ার্ক 'ই!নিউজ' বলছে, একসঙ্গে দুই সপ্তাহ ছুটি কাটিয়ে অনেকটা হুট করেই 'বন্ধু' থেকে 'প্রেমিক-প্রেমিকা' হয়ে গেছেন এই দুই তারকা।

অবশ্য এপ্রিলেই এফ্রনকে 'নেইবার' সিনেমার সহ-অভিনেত্রী হ্যালস্টো স্টেইজের সঙ্গে ঘনিষ্ট অবস্থায় দেখা গেছে। এর আগে ‘হাইস্কুল মিউজিকাল’-এর সহ-অভিনেত্রী ভেনেসা হাজেন্সের সঙ্গে এফ্রনের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। তবে ২০১০ সালেই তাদের সম্পর্ক ভেঙে যায়। এদিকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সহঅভিনেতা ভিন ডিজেল এবং ‘সোয়াট’ এর সহঅভিনেতা অলিভিয়ার মার্টিনেজের সঙ্গে জুড়েছে রদ্রিগেজের নাম।