২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেপেছেন লোহান

গ্র্যান্ড থেফ্ট অটো ফাইভ (জিটিএ ৫) ভিডিও গেইম নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন তারকা লিন্ডসে লোহান। তার দাবি, গেইমটিতে তার অনুমতি ছাড়াই তার আদলে তৈরি করা হয়েছে একটি চরিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 06:08 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

২০১৩ সালের সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয় ভিডিও গেইম গ্র্যান্ড থেফট অটো  (জিটিএ) - এর পঞ্চম সংস্করণ। মুক্তির পর মাত্র তিনদিনেই ১০০ কোটি মার্কিন ডলার আয় করে গেইমটি। ভেঙে ফেলে স্বল্পতম সময়ে সবচেয়ে বেশি আয়ের আগের রেকর্ড।

গেইমের ‘লেসি জোনস’ চরিত্রটির তার আদলে তৈরি বলে অভিযোগ করেছেন লোহান। এই অভিযোগে গত বুধবার নিউ ইয়র্কের এক আদালতে গেইমটির নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। গেইমটির নির্মাতা টেক-টু ইন্টার্যা কটিভ সফটওয়্যার ইনকরপোরেশন এবং রকস্টার গেমস। বিবিসি বলছে, এ ব্যাপারে নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

‘মিন গার্ল’-খ্যাত এই তারকা অভিযোগ করেন, গেইমটির ‘লেসি জোনস’ চরিত্রটির চেহারা, কণ্ঠ, পোশাক সবকিছুতেই তার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। এমনকি গেইমে পশ্চিম হলিউডের শ্যাতু মারমোন্ট হোটেলও দেখানো হয়েছে, যেখানে লোহান আগে থাকতেন।

গেইমের স্টোরি মোডে জোনস চরিত্রটি পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতে সাহায্যের আবেদন করে। জিটিএ সিরিজের এই গেমেই প্রথমবারের মতো গেমের তিনটি চরিত্র ইচ্ছামতো বাছাই করে খেলার সুযোগ রাখা হয়েছে।