২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ কালের ‘দিলওয়ালে’ হাম্পটি শর্মা: ভারুন ধাওয়ান

প্রায় দুই দশক আগে মুক্তি পাওয়া শাহরুখ- কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এখনও হিন্দি সিনেমাপ্রেমীদের কাছে সেরা রোমান্টিক সিনেমা। এ কালের নায়ক ভারুন ধাওয়ানের বলছেন, তার সিনেমা ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ডিডিএলজে-এরই আধুনিক সংস্করণ।

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 01:35 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তৈরি হয়েছে এমন এক প্রেক্ষাপটে যেখানে পারিবারিক ও সামাজিক সংস্কারের কারণে ভালোবাসাই অপরাধ হয়ে দাঁড়ায়।

তবে ভারুন বলছেন, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’তে দেখানো হয়েছে বর্তমান সময়ের তরুণদের, যারা ভালোবাসা নিয়ে অনেক বেশি বাস্তবমুখী।

“ডিডিএলজের একটি আধুনিক সংস্করণ হল ‘হাম্পটি শর্মা...’, তাই এখানে কোনো মেলোড্রামা নেই। প্রেম-ভালোবাসা নিয়ে এখনকার যুবক-যুবতীরা অনেকটাই সাবলীলভাবে তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এটা পুরোপুরি রিমেইক না হলেও অনেকটা ডিডিএলজের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে।”

তিনি আরও বলেন, “এটি ২০১৪ সালের একটি পারিবারিক সিনেমা। ভারতীয় সমাজ এখন অনেকটাই উন্নত হয়েছে। বলা যায়, বৈপ্লবিক পরিবর্তনই এসেছে। যুবসমাজ এখন অনেক পাল্টেছে। আমরা সিনেমার মাধ্যমে দেখাতে চেয়েছি, আধুনিক ভারতীয় পরিবার কেমন।”

শশাঙ্ক খৈতানের পরিচালনায় রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’তে ভারুনের বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে। জোহারের ‘ধার্মা প্রোডাকশনস’-এর ব্যানারে সিনেমাটি মুক্তি পাবে ১১ জুলাই।