২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টোনের সঙ্গে প্রেম করছেন ব্যান্ডারাস?

মেলানি গ্রিফিথের সঙ্গে ১৮ বছরের সংসার ভেঙেছে কিছুদিন আগেই। এরই মধ্যে নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা অ্যান্টনিও ব্যান্ডারাস। অভিনেত্রী শ্যারন স্টোনের সঙ্গে ঘনিষ্টতা দেখে ব্যান্ডারাসের কাছের মানুষেরা এমনটাই মনে করছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 06:14 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

৫৩ বছর বয়সী এই অভিনেতার এক বন্ধু জানিয়েছেন, “অ্যান্টনিও আর শ্যারন অনেকদিনের বন্ধু। তারা সবসময়ই বন্ধুত্বের ছলে খুনসুটি করে এসেছেন। আর এখন অন্য যে কোন সময়ের তুলনায় অনেক বেশি কাছাকাছি চলে এসেছেন তারা।”

সাবেক স্ত্রী মেলানির অনুভূতিকে সম্মান দিতেই নাকি এখনও ব্যাপারটি নিজেদের মধ্যেই রাখছেন এই জুটি।

“এখনও পর্যন্ত ব্যাপারটিকে হালকাভাবেই নিচ্ছেন তারা। মেলানিকে সম্মান জানিয়ে এখনও চুপচাপ আছেন। কিন্তু তাদের মধ্যে যে পরস্পরের প্রতি যে আকর্ষণ রয়েছে সে ব্যাপারে সবাই নিঃসন্দেহ।”

শোনা যাচ্ছে ‘বেসিক ইন্সটিঙ্কট’ খ্যাত স্টোনের সঙ্গে সামনের মাসে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছেন ব্যান্ডারাস।