২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের উৎসবে বাংলাদেশের ‘সাজ’

‘বেটা মুভমেন্ট: ইন্টারন্যাশনাল স্টুডেন্ট শর্ট ফিল্ম ফেস্টিভাল’-এর চতুর্থ আসরে ‘পাবলিক চয়েস’ শাখায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাজ’। এটি নির্মাণ করেছেন দুই তরুণ নির্মাতা সাকিব আল কাদির ও জুবায়ের আলম।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 06:12 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

চেন্নাইতে বাংলাদেশের ‘সাজ’

শুক্রবার রাতে-- উৎসবের ফেইসবুক পেইজে এ ঘোষণা দেন ইভেন্টের আয়োজকরা।

‘সাজ’ চলচ্চিত্রটি এর আগে ‘চেন্নাই আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভাল’ ও কলকাতার ‘চিত্রাবাণী শর্ট ফিল্ম ফেস্টিভাল’-এ প্রদর্শিত হয়েছে। 

৩ মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের এ চলচ্চিত্রে নারীর জীবনযুদ্ধের একটি করুণ চিত্র তুলে ধরা হয়েছে। এতে চার চরিত্রে অভিনয় করেছেন শাকিল, মৌ, শ্রাবণী ও আরিফ।

‘সাজ’ সাকিব ও জুবায়ের জুটির দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০১১ সালে ‘পথ’ শিরোনামে একটি শর্ট ফিল্ম তৈরি করেন তারা।

‘ইফেক্ট’ এবং ‘আমিও পারব’ শিরোনামে আরও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন এই নির্মাতা জুটি।

নির্মাতা সাকিব আল কাদির গ্লিটজকে জানান, চলতি বছর মার্চে উৎসবের জন্য ‘সাজ’ চলচ্চিত্রটি জমা দেন তারা। বাংলাদেশ থেকে প্রতিযোগিতার জন্য ৮০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। সেগুলোর মধ্যে সাকিব-জুবায়েরের ‘সাজ’, শারমিন চৌধুরীর ‘আমানাহ’, ‘দ্য আর্ট অব ডেমোক্রেসি’ উত্সবে প্রদর্শনের জন্য মনোনীত হয়।

নয়াদিল্লির স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার-এ আয়োজিত ‘বেটা মুভমেন্ট: ইন্টারন্যাশনাল স্টুডেন্ট শর্ট ফিল্ম ফেস্টিভাল’-এর প্রধান আয়োজক নয়াদিল্লির স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার। এর সহ-আয়োজক লাহোরের ন্যাশনাল কলেজ অব আর্টসের ডিপার্টমেন্ট অব ফিল্ম অ্যান্ড মিডিয়া। প্রথমবারের মতো আয়োজকের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং কলম্বোর সিটি স্কুল অব আর্কিটেকচার। এর প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০১১ সালে।