২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিংয়ে আহত নীর

‘ভালোবাসলে দোষ কী তাতে’ সিনেমার একটি গানের দৃশ্যায়নের সময় মাথায় আঘাত পেয়েছেন ঢাকাই সিনেমার নবাগত অভিনেত্রী রোমানা ইসলাম নীর।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 04:44 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সিনেমার ইউনিট সূত্রে জানা গেছে, ঢাকার হাতিরঝিলে গানের দৃশ্যায়নের সময় ইউনিটের একটি লাইট স্ট্যান্ড তার মাথার উপর পড়ে যায়। এতে তিনি আঘাত পান। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার জানান যে, অল্পের জন্য বড় ক্ষতি থেকে বেঁচে গেছেন নীর।

এ মুহূর্তে নীর তার বাসাতেই আছেন।

নীর গ্লিটজকে বলেন, “এ ঘটনায় দারুণ ভয় পেয়েছিলাম। ডাক্তার আমাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন। এ মুহূর্তে এখন কোনো সিনেমার শুটিং করছি না।”

‘ভালোবাসলে দোষ কী তাতে’ নীর অভিনীত তৃতীয় সিনেমা। খোকন ও রিজভী অভিনীত এ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করছেন জয় চৌধুরী।

এর আগে ২০১২ সালে মাহবুব আলমের ‘আড়ং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন নীর। তার দ্বিতীয় সিনেমা ‘স্বজনহারা’। রুহুল আমিন পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন জয় চৌধুরী।

নীর অভিনীত চার সিনেমার মধ্যে ‘আড়ং’ এখন মুক্তির দিন গুণছে।