২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘর ভাঙ্গার জন্য নিজেকে দুষছেন হৃত্বিক

স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের জন্য নিজেকেই দায়ী মনে করছেন অভিনেতা হৃত্বিক রোশন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

‘কৃষ থ্রি’এর ব্যাপক সাফল্যের পরও ২০১৩ সালটি ভালো কাটেনি হৃত্বিকের। মাথায় আঘাত, একের পর এক অস্ত্রোপচারের পর সবশেষে সুজানের সঙ্গে বিচ্ছেদ। সব মিলিয়ে বেশ ঘটনাবহুল এবং খারাপ একটি বছর ছিল হৃত্বিকের জন্য।

তবে পরিস্থিতির জন্য কাউকে দায়ী করতে রাজি নন হৃত্বিক। তিনি মনে করেন, যা হয়েছে সব তার নিজের কারণেই হয়েছে।

সম্প্রতি ভক্তদের সঙ্গে আলোচনা পর্বে হৃত্বিক জানান,তিনি সবসময় সুজানকে ভালোবেসে যাবেন। তবে এই বিচ্ছেদের জন্য সুজান দায়ী নন, বরং দায়ী তিনি নিজেই।

২০১৩ সালের শেষের দিকে জনসম্মুখে সুজানের সঙ্গে বিচ্ছেদর খবর প্রকাশ করেন হৃত্বিক। এ ঘটনার পর তাকে নানাভাবে সমালোচনার শিকারও হতে হয়েছে।

এমনকি যখন তিনি জানান, বিচ্ছেদের সিদ্ধান্ত তার নয় বরং সুজানের,তখন ওই বিতর্ক আরও জমে ওঠে।

সম্প্রতি টিনসেলে গুঞ্জন উঠেছে,ইতোমধ্যেই আদালতে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের জন্য আবেদন করেছেন এই দম্পতি।