২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিসিসিতে সুচিত্রা স্মরণ

প্রযাত সুচিত্রা সেন স্মরণে তিনদিনব্যাপি অনুষ্ঠান আয়োজন করেছে ঢাকার ইন্দিরা গান্ধী কালাচারাল সেন্টার (আইজিসিসি)। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ‘রেট্রোস্পেকটিভ : দ্য লিজেন্ডারি ফিল্ম অ্যাকট্রেস, লেট সুচিত্রা সেন’ শীর্ষক ওই আয়োজনে তিন দিনে প্রদর্শীত হবে ছয়টি চলচ্চিত্র।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 06:00 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

আইজিসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় চলচ্চিত্রের একজন অনতিক্রম্য চলচ্চিত্র ব্যক্তিত্ব ‘মহানয়িকা’ সুচিত্রা সেন মৃত্যুতে তারা শোকাহত। শোক জানানোর পাশাপাশি কিংবন্দন্তীতুল্য এই মহানায়িকার স্মৃতির উদ্দেশ্যে একটি স্মরনানুষ্ঠান আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

আয়োজনের প্রথম দিন তার জীবনী নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সুচিত্রা সেনের জীবনী নিয়ে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পিযূষ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা ও নির্মাতা সৈয়দ হাসান ইমাম ও আব্দুর রাজ্জাক সংক্ষিপ্ত আলোচনা করবেন অনুষ্ঠানের শুরুতে। সন্ধ্যায় আলোচনা শেষে প্রদর্শীত হবে ‘সপ্তপদী’।

গুলশান কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জানুয়ারি পর্যন্ত আরও প্রদর্শীত হবে ‘উত্তর ফাল্গুনী’, ‘সাত পাকে বাঁধা’, ‘আন্ধি’, ‘দেবদাস’ ও ‘পথে হলো দেরী’।

শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে চলচ্চিত্র প্রদর্শন শুরু হবে।