‘সেরা আমি সঙ্গে মা’ প্রতিযোগিতায় বিজয়ী নিত্রা
সন্তান ও মাকে নিয়ে অনুষ্ঠিত ‘সেরা আমি সঙ্গে মা’ প্রতিযোগিতার দ্বিতীয় সিজনে বিজয়ী হয়েছে নিত্রা ও তার মা। এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে রদিম ও তার মা। তৃতীয় তঞ্চগা ও তার মা।
শুক্রবার সন্ধ্যায় তেজগাঁ বেঙ্গল স্টুডিওতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘সেরা আমি সঙ্গে মা’ প্রতিযোগিতার সিজন-২ এর গ্র্যান্ড ফিনালে।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার আয়োজক আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
অনুষ্ঠানের থিম গানের সঙ্গে একদল শিশুর নৃত্য পরিবেশনায় শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা।
প্রতিযোগিতার ফাঁকে গান গেয়ে শোনান বিচারক অভিনেত্রী সাবেরী আলম ও কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এ প্রতিযোগিতার অন্য বিচারক নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। গান গেয়ে শোনান কন্ঠশিল্পী কণা ও রাশেদ।
দুঘণ্টাব্যাপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফলাফল ঘোষণা করেন বিচারকরা।
