ধারাবাহিক ‘তুমি’
অনিমেষ আইচের চিত্রনাট্য ও পরিচালনায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তুমি’।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, লায়লা হাসান, রিচি সোলায়মান, দীপান্বিতা হালদার, ফারুক আহমেদ, ভাবনা, শাকিল আহমেদ, দিলারা জামান, হাসান ইমাম, ডায়না, দীপক সুমন প্রমুখ।
ফ্যামিলি ড্রামা ধাঁচের ‘তুমি’ ধারাবাহিকের কাহিনি আবর্তিত হয়েছে রিচিকে ঘিরে।
ধারাবাহিকে দেখা যাবে, রিচি সদ্য বিয়ে করেছেন শাকিলকে। আবুল হায়াত ও লায়লা হাসানের ছেলে শাকিল। বিয়ের কিছুদিন পর থেকে রিচি তার মৃত বোনকে মাঝে মাঝে দেখতে পান। রিচিকে তার বোন নানা নির্দেশ দেওয়া শুরু করেন। এক পর্যায়ে রিচি মৃত বোন ব্যতীত অন্য কারও কথায় সাড়া দেন না। শাকিলের পরিবার শেষে সিদ্ধান্ত নেয় রিচিকে সুস্থ করতে হবে।
বাংলাভিশনে নাটকটি ২৪ জানুয়ারি থেকে প্রচারিত হবে।
নাটকের প্রচার শুরু উপলক্ষে টিভি চ্যানেলটি শনিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।
