২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনে ড্রিম থিয়েটারের লাইভ অ্যালবাম

বড়দিন উপলক্ষে নতুন লাইভ অ্যালবাম নিয়ে এসেছে প্রোগ্রেসিভ মেটাল ঘরানার শীর্ষ ব্যান্ড ড্রিম থিয়েটার।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 04:37 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

২০১১-২০১২ সালের ‘এ ড্রামাটিক টার্ন অফ ইভেন্টস’ ওয়ার্ল্ড ট্যুরে ব্যান্ডটির লাইভ পারফর্মেন্সের ১৩টি গান থাকছে দুই ডিস্কের ‘হ্যাপি হলিডে ফ্রম ড্রিম থিয়েটার’ অ্যালবামে।

লাইভওয়্যার ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘এ ড্রামাটিক টার্ন অফ ইভেন্টস’ ওয়ার্ল্ড ট্যুরে ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল ড্রিম থিয়েটার। তাই বড়দিনে নতুন লাইভ অ্যালবাম ‘উপহার’ দিয়ে ভক্তদের ‘ধন্যবাদ’ জানিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।

ব্যান্ডটি নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করেছে নতুন অ্যালবামের খবর। একই সঙ্গে ভক্তদের বড়দিন আর নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন সদস্যরা।

২০১৪ সালের মার্চ থেকেই নর্থ আমেরিকা ট্যুর শুরু করবে ড্রিম থিয়েটার। ‘অ্যালং ফর দ্য রাইড’ শিরোনামের ট্যুর শুরু হবে ২০ মার্চ কানাডার টরোন্টোতে। তারপর উত্তর আমেরিকার বিভিন্ন শহরে লাইভ পারফর্ম করবে ড্রিম থিয়েটার।