মিয়াজাকির শেষ সিনেমা
জাপানি নির্মাতা হায়াও মিয়াজাকির শেষ সিনেমায় অভিনয় করবেন হলিউডি দম্পতি এমিলি ব্লান্ট এবং জন ক্রাসিনসকি।
ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, ইংরেজি ভাষার এই অ্যানিমেটেড সিনেমার নাম হবে ‘দ্য উইন্ড রাইজেস’।
ঐতিহাসিক-ফ্যান্টাসি ধাঁচের এই সিনেমা চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে জাপানে। সিনেমাটি ব্যবসাসফল হওয়ায় এবার ইংরেজি ভাষার দর্শকদের জন্য এটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন মিয়াজাকি।
সিনেমায় ক্রাসিনসকি কণ্ঠ দেবেন মূল চরিত্র জিরো হরিকশির, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের জন্য ফাইটার প্লেন বানিয়েছেন। আর ব্লান্ট থাকবেন তার প্রেমিকার চরিত্রে।
ব্লান্ট এবং ক্রাসিনসকির সঙ্গে এই সিনেমায় কণ্ঠ দেবেন এলাইজাহ উড এবং স্ট্যানলি টুচি।
চলতি বছরের গ্রীষ্মে মিয়াজাকি ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। তবে মিয়াজাকি জানান, ‘দ্য উইন্ড রাইজেস’ নির্মাণ করেই অবসর গ্রহণ করবেন তিনি।
