২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি একক অ্যালবাম

কণ্ঠশিল্পী জয় ও অভীর দুটি একক অ্যালবাম বাজারে আনছে জি সিরিজ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 05:12 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হয়েছে জয়ের একক অ্যালবাম ‘ময়ূরাক্ষির জলে’। মেলোডি ধাঁচের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এ অ্যালবাম।

জি সিরিজের মিডিয়া ম্যানেজার সুমন মোস্তফা গ্লিটজকে জানান, এ অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন শিশুল খন্দকার।

এদিকে সুমন জানিয়েছেন, জি সিরিজের ব্যানারে খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে  কণ্ঠশিল্পী অভীর তৃতীয় একক অ্যালবাম ‘এফএ সুমন ফিচারিং অভী’।

‘এফএ সুমন ফিচারিং অভী’ অ্যালবামে গান রয়েছে ৮টি। গানের কথা লিখেছেন অনুরূপ আইচ, রিজভী রহমান, সোহাগ ওয়াজিউল্লাহ, ইবু, এমিজান ও শহীদ খান। অ্যালবামের সংগীতায়োজন করেছেন এফএ সুমন।

অভীর প্রথম অ্যালবাম ‘গানের মিছিলে’ প্রকাশিত হয় ২০০৮ সালে। ২০১০ সালে ভালোবাসা দিবসে প্রকাশিত হয় তার দ্বিতীয় অ্যালবাম ‘প্রেমের মরা জলে ডোবে না’।