২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টারানটিনোর ওয়েস্টার্ন মুভি

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 06:00 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

নির্মাতা কোয়েন্টিন টারানটিনো সম্প্রতি জানিয়েছেন, তার নতুন সিনেমা হবে ওয়েস্টার্ন ধাঁচের।

কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, ‘জ্যাঙ্গো আনচেইনড’-এর সিকুয়েল হবে না এটি।

মারদাঙ্গা অ্যাকশন এবং ‘ডার্ক কমেডি’ ধাঁচের সিনেমার জন্য সুপরিচিত  টারানটিনো। আর ‘জ্যাঙ্গো আনচেইনড’-এর পর আবার ওয়েস্টার্ন সিনেমা নির্মাণ করবেন তিনি, সেলিব্রিটি টক শো ‘দ্য টুনাইট শো উইথ জে লেনো’তে অংশ নিয়ে এ কথা জানিয়েছেন টারানটিনো। 

টারানটিনো বলেন, “আমি এখনও কাউকে এই খবর জানাইনি। তবে বলতে পারি আমার নতুন সিনেমা হবে ওয়েস্টার্ন ধাঁচের। ‘জ্যাঙ্গো আনচেইনড’ নির্মাণের সময় আমি খুবই আনন্দ পেয়েছি, আমি ওয়েস্টার্ন সিনেমা খুব পছন্দ করি। আর তাই আমি শিখে নিয়েছি কীভাবে এ ধরনের সিনেমা বানাতে হয়।”

২০১২ সালে ‘সেরা চিত্রনাট্য’ ক্যাটাগরিতে অস্কার পেয়েছিল ‘জ্যাঙ্গো আনচেইনড’।

কিন্তু ব্যাপক ব্যবসাসফল হওয়ার পরও এই সিনেমার কোনো সিকুয়েল করবেন না বলে ঘোষণা দিয়েছেন টারানটিনো।

নতুন সিনেমাটি যদিও হবে ওয়েস্টার্ন, কিন্তু এর কাহিনি হবে সম্পূর্ণ ভিন্ন। তবে এ বিষয়ে এখনই বেশি কিছু বলতে রাজি নন টারানটিনো।  

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএম/আরএস/নভেম্বর২৯/১৩