২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্য প্রিন্স-এ ব্রুস

নতুন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দ্য প্রিন্স’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হলিউডি অভিনেতা ব্রুস উইলিস।  ব্রায়ান এ মিলার পরিচালিত এই সিনেমায় আরও থাকবেন জেসন প্যাট্রিক, ফিফটি সেন্ট এবং জিয়া মন্টেগনা। দক্ষিণ কোরিয়ান অভিনেতা রেইন থাকবেন একটি বিশেষ চরিত্রে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 04:21 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

ডেডলাইনের খবর অনুযায়ী, সিনেমাটিতে প্যাট্রিক অভিনয় করবেন লাস ভেগাসের একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ভূমিকায়। অনেক বছর পর তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় তার পুরনো শত্রু, এক সন্ত্রাসী দল। আর মেয়েকে বাঁচাতে এবার তিনি খোলেন পুরনো হিসেবের খাতা।

 ব্রুসকে দেখা যাবে প্যাট্রিকের পুরনো শত্রু ওমারের চরিত্রে, যিনি অপেক্ষা করছিলেন প্যাট্রিকের ফিরে আসার জন্য।

‘এমেট/ফারলা/ওসিস ফিল্মস’ প্রযোজনা করবে ‘দ্য প্রিন্স’, সঙ্গে থাকবে দক্ষিণ কোরিয়ার ‘ইউনিয়ন ইনভেস্টমেন্ট পার্টনারস’। সিনেমাটি আমেরিকায় পরিবেশনা করবে গ্রাইন্ডস্টোন/লায়ন্সগেইট ফিল্মস। আর বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্ব নিয়েছে হানিবাল পিকচারস।

ডিসেম্বরের শুরুতে আমেরিকার আলবামা রাজ্যের মোবাইল শহরে শুরু হবে এর শুটিং। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অ্যান্ড্রে ফ্যাব্রিজিও এবং জেরেমি প্যাসমোর।