২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজিয়ার ‘রঙমিস্ত্রী’

গানের দল ‘সহজিয়া’র প্রথম অ্যালবাম ‘রঙমিস্ত্রী’ প্রকাশিত হচ্ছে সোমবার।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 04:43 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান। অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন কবি-সংগীত শিল্পী কফিল আহমেদ।

সহজিয়ার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশনা উৎসবে অ্যালবামের গানগুলো পরিবেশনের পাশাপাশি দলটি নিজেদের নতুন-পুরনো অন্যান্য গানও গাইবে।

পাশাপাশি ‘সহজিয়া’কে শুভেচ্ছা জানিয়ে গান গাইবেন কফিল আহমেদ ও গানের দল ‘চিৎকার’। সহজিয়ার গান আর ‘রঙমিস্ত্রী’ নিয়ে কথা বলবেন সহজিয়ার কয়েকজন বন্ধু।

‘রঙমিস্ত্রী’ অ্যালবামের নয়টি গানের সবগুলোরই কথা লিখেছেন ও সুর করেছেন সহজিয়ার ভোকাল রাজীব আহমেদ রাজু। অন্যান্য শিল্পীরা হলেন- গিটারে আলভী, সৌম্য, সজীব, বেইজে জাফরী, ড্রামসে রাব্বি।

অ্যালবামের রেকর্ডিং হয়েছে ‘স্টুডিও সাউন্ড মেশিন’-এ। সাউন্ড মিক্সিং ও মাস্টারিং করেছেন তাপস।

অ্যালবামটি শিল্পী কফিল আহমেদ’কে উৎসর্গ করা হয়েছে।