২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রুতির উপর আক্রমণ

নিজের বাড়িতে অচেনা এক ব্যক্তির হামলার শিকার হয়েছেন অভিনেতা কমল হাসানের মেয়ে বলিউডি অভিনেত্রী শ্রুতি হাসান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 06:30 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

মুম্বাইয়ে নিজের বাড়িতে ১৯ নভেম্বর সকালে এক অচেনা লোকের আক্রমণের শিকার হন শ্রুতি। কলিংবেলের শব্দ শোনার পর তিনি দরজা খুলতে গেলে এক অচেনা ব্যক্তি অনুমতি ছাড়াই ঘরে ঢুকে পড়তে চায়, এমনকি তার সঙ্গে হাতাহাতির চেষ্টাও করে। এমন ঘটনায় হতচকিত হলেও শেষমেশ লোকটিকে ঘর থেকে বের করে দিতে সক্ষম হয়েছিলেন শ্রুতি। কিন্তু লোকটির এক হাত দরজায় আটকে গিয়েছিল। মুম্বাইয়ের একটি ম্যাগাজিন এ খবর জানিয়েছে।

অচেনা লোকটি নিজেকে শ্রুতির ভক্ত হিসেবে দাবি করেছে।