নীড়ে পাখি
ফেরদৌস হাসানের রচনায় ‘নীড়ে পাখি’ নামে ঈদের একটি বিশেষ নাটক পরিচালনা করেছেন মোস্তফা ওয়াহিদ রেজা। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব, নাদিয়া আহমেদ, সৈয়দ হাসান ইমাম, ডলি জহুর, হাসিন রওশন ও অন্যান্য।
এ বিষয়ে পরিচালক মোস্তফা ওয়াহিদ গ্লিটজকে বলেন, “নাটকে মিথিলা চরিত্রে অভিনয় করেছেন হাসিন। যিনি সংসার পরিচালনার জন্য যৌনকর্মীর কাজ করেন।”
তিনি আরও বলেন, “বন্ধুত্বকে মূল বিষয় হিসেবে দেখানোর চেষ্টা করেছি আমার নাটকে। এখানে শৈশবের তিন বন্ধু এক সময় জীবন ও জীবিকার তাগিদে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাদের সন্তানদের মধ্যকার সম্পর্ক নিয়ে গড়ে ওঠে নাটকের গল্প।”
নাটকটি ঈদের পরদিন রাত ৭টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।
