২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান ভক্ত মিস ইউনিভার্স

বর্তমান মিস ইউনিভার্স অলিভিয়া কাল্পো জানিয়েছেন, সালমানের অভিনয়ের দারুণ ভক্ত তিনি!

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 08:54 AM

Updated : 25 Apr 2022, 07:20 PM

বিশ্ব সুন্দরীদের সঙ্গে বলিউডি অভিনেতা সালমান খানের ইতিহাস বেশ পুরনো। সাবেক মিস ওয়ার্ল্ড এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তার প্রেমকাহিনি একসময় ছিল বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়। সালামানের জন্য সুখবর- আরও একবার তার প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন নতুন এক বিশ্বসুন্দরী।

সম্প্রতি এশিয়ান নিউজ সার্ভিসকে এক সাক্ষাৎকারে অলিভিয়া জানান তিনি ‘দাবাং’ খ্যাত ওই অভিনেতার ভক্ত। ২১ বছর বয়সী মিস ইউনিভার্স ২০১২ বলেন “আমি বলিউডি সিনেমা খুবই পছন্দ করি এবং আমার প্রিয় অভিনেতা হলেন সালমান খান।”

নারী-শিশু নির্যাতন, শিশু হত্যা এবং শিশুশ্রমসহ আরও বেশ কিছু সামাজিক বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধিমূলক একটি ক্যাম্পেইনে ১০ দিনের ভারত সফরে এসেছেন অলিভিয়া। ওই সফরে বলিউডি সিনেমায় কাজ করার ক্ষেত্রে নিজের আগ্রহের কথাও জানান যুক্তরাষ্ট্রের ওই সুন্দরী।