মৌসুমী হলেন বিচারক
‘আরবান ট্রান্সপোর্ট সিস্টেম অব ঢাকা সিটি’ শীর্ষক ডকুমেন্টারি প্রতিযোগিতার বিচারক হলেন চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী, নির্মাতা রেদোয়ান রনি ও মোস্তফা কামাল রাজ।
এ বিষয়ে আয়োজক স্টার সিনেপ্লেক্সের বিপণন ও মিডিয়া ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “নির্মাতা রনি, রাজ এবং নায়িকা মৌসুমী তাদের কর্মক্ষেত্রে অভিজ্ঞতা ও কাজের গুণগত মান দিয়ে একটা অবস্থানে পৌঁছেছেন। আমাদের প্রতিষ্ঠান সবদিক বিবেচনা করেই বিচারক হিসেবে তাদের নিয়ে এসেছেন। যাতে ভবিষ্যত নির্মাতারা তাদের সঠিক নির্দেশনা পায়।”
প্রতিযোগিতায় প্রথম হয়েছে ‘এইটিন আওয়ারস ইন ওয়ান এইটি সেকেন্ডস’ নামের চলচ্চিত্রটি যা পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষার্থীরা।
১৯ সেপ্টেম্বর স্টার সিনেপ্লেক্স হলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অন্যান্য বিজয়ীরা হলেন, ‘নগর জীবন’ নির্মাতা ও এআইইউবি শিক্ষার্থী ইমন ফয়সাল, ‘টেইক মি হোম’ নির্মাতা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সৈয়দ রায়হান-উল-ইসলাম।
