মিতা হকের সংগীত সন্ধ্যা
রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) ধানমণ্ডি শাখায়। অনুষ্ঠানটি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শুরু হবে।
এ বিষয়ে আয়োজক আইজিসিসি জানিয়েছে, ওইদিন সন্ধ্যায় রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন মিতা হক। অনুষ্ঠানটি দুঘণ্টা চলবে।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানিয়েছে আইজিসিসি।
