ওয়ান ডিরেকশনের নতুন অ্যালবাম
বয়ব্যান্ড ওয়ান ডিরেকশন তাদের তৃতীয় স্টুডিও অ্যালবামের নাম ঘোষণা করেছে। ‘মিডনাইট মেমোরিজ’ নামে এই নতুন অ্যালবামটি প্রকাশিত হবে ২৫ নভেম্বর।
এইস শোবিজ জানিয়েছে, জুলাই মাসে প্রকাশিত তাদের সিঙ্গেল ‘বেস্ট সং এভার’ গানটি এই নতুন অ্যালবামে থাকবে বলে আশা করা হচ্ছে। এই হিট গানটি সম্প্রতি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ‘বেস্ট সং অফ দ্য সামার’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে।
ওয়ান ডিরেকশনের টুইটার পেইজে সম্প্রতি লেখা হয়, “হ্যাঁ, ওয়ান ডিরেকশনের তৃতীয় অ্যালবাম মিডনাইট মেমোরিজ প্রকাশিত হবে ২৫ নভেম্বর। আর আপনারা চাইলে অগ্রিম অর্ডার দিতে পারেন।”
সম্প্রতি ‘দিস ইজ আস’ নামে একটি ডকুমেন্টারিও প্রকাশ করেছে ব্যান্ডটি।
