২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মাননা ‘পাম দ্য অর’ পদকপ্রাপ্ত ফরাসি সিনেমা ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ এবার মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। কিন্তু যৌনতাভিত্তিক কাহিনি এবং দৃশ্যের জন্য সিনেমাটিকে ‘এনসি-১৭’ রেটিং দেওয়া হয়েছে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 11:03 AM

Updated : 25 Apr 2022, 07:09 PM

সমকামী দুই নারীর প্রেমকাহিনি নিয়ে গড়েওঠা সিনেমা ‘ব্লু  ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’কে যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সেন্সর বোর্ড। তবে কোনো কাটছাঁট না করে ‘শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য’ অর্থাৎ ‘এনসি-১৭’ রেটিংয়ে সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে মোশন পিকচারস অফ আমেরিকা।

 ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ সিনেমাটিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন ফরাসি অভিনেত্রী লিয়া সিডক্স এবং অ্যাডেল এক্সারকোপুলো। সিনেমাটিতে দুর্দান্ত অভিনয়ের জন্য ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা পেয়েছেন এই দুই অভিনেত্রী।

সিনেমাটি পরিচালনা করেছেন তিউনিশিয়ান বংশোদ্ভূত ফরাসি পরিচালক আবদেল লাতিফ কেশিশে।

সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান জোনাথান সেহরিং সিনেমাটির বিষয়ে বলেন, “এটি মাইলফলক হয়ে থাকার মতো সিনেমা। সেইসঙ্গে রয়েছে  দুজন নারীর অসাধারণ অভিনয়। এ রকম কিছু আপনারা রূপালি পর্দায় কখনও দেখেননি। সিনেমাটি ভালোবাসা এবং আধুনিকতার এক অদ্ভুত মিশেল। আমরা কেশিশের সৃষ্টিকে কোনো কাটছাঁটের মধ্য দিয়ে নিতে চাইনি। আমার বিশ্বাস ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ সিনেমাটি দেশজুড়ে সমাদৃত হবে।”

সিনেমাটির পরিবেশকরা জানিয়েছেন, নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের পর সিনেমাটি আমেরিকায় মুক্তি পাবে ২৫ অক্টোবর। আর আমেরিকায় সিনেমাটির নাম দেওয়া হবে ‘ব্লু’।