২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসন্তুষ্ট অক্ষয়

সদ্যমুক্তিপ্রাপ্ত বলিউডি সিনেমা ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’ নিয়ে সন্তুষ্ট নন বলিউডি অভিনেতা অক্ষয় কুমার, এমনটাই ধারণা করছেন প্রযোজক একতা কাপুর। কারণ সিনেমাটি মুক্তির পরপরই এটির প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা অক্ষয়।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 10:46 AM

Updated : 25 Apr 2022, 07:09 PM

মিড ডে জানিয়েছে, রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাটি মুক্তির পরও প্রচারণার কাজ চালিয়ে গেছেন অভিনেতা শাহরুখ খান। তবে একতা মনে করেন, সেই তুলনায় ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’র প্রচারণায় উপস্থিত ছিলেন না অক্ষয়।

সিনেমাটির প্রচারণায় প্রথম দিকে অক্ষয় উপস্থিত থাকলেও ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তি পাওয়ার পর এর জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই প্রচারণা থেকে পিছিয়ে যেতে শুরু করেন অক্ষয়। তবে অক্ষয় যে সিনেমাটির জনপ্রিয়তা বৃদ্ধিতে কোনো চেষ্টাই করেননি-- এ বিষয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন একতা।

সংবাদমাধ্যমটিকে এ বিষয়ে সূত্র জানায়, একতার এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল অক্ষয়কে। তবে তিনি কোনো ক্ষেত্রেই তার পাশে ছিলেন না। তিনি তার পরবর্তী সিনেমার কাজ শুরু করে দেন এবং সিনেমাটি শেষ পর্যন্ত কতটুকু জনপ্রিয়তা পায়, তা দেখার জন্য অপেক্ষাও করেননি।