২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইটেম গানে সালমান-ক্যাটরিনা

বলিউডি পরিচালক অতুল অগ্নিহোত্রির পরবর্তী সিনেমায় একটি আইটেম গানে অংশ নেবেন বলিউডি অভিনেতা সালমান খান এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

২০১১ সালে অতুলের ‘বডিগার্ড’ সিনেমায় সালমান এবং ক্যাটরিনা ‘আয়া রে আয়া’ গানে এক সঙ্গে কাজ করেছিলেন সালমানের বোন আলভিরার অনুরোধে। এবার আবারও একসঙ্গে একটি গানে একত্রে কাজ করবেন তারা। আলভিরার স্বামী হলেন অতুল অগ্নিহোত্রি।

অতুল বলেন, “বেশিরভাগ সিনেমাতে আইটেম গানের মধ্য দিয়ে অতিথি শিল্পীদের দেখা যায়। তবে যেহেতু আমার গানটির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি তাই আমি আগ বাড়িয়ে কিছুই বলব না।”

এদিকে আইটেম সংটির রেকর্ডিংয়ের কাজ এর মধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। সংশ্লিষ্ট কেউই এ বিষয়ে মুখ না খুললেও জানা গেছে, কমেডিভিত্তিক সিনেমাটির ৮০ ভাগ শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। নাম ঠিক না হওয়া ওই সিনেমার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন পুলকিত সম্রাট এবং সারাহ জেইন ডিয়াজ।