২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক অনন্ত-বর্ষা

রিয়েলিটি শোর বিচারক হলেন অনন্ত জলিল ও বর্ষা

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

চলচ্চিত্র ব্যক্তিত্ব এম এ জলিল অনন্ত ও বর্ষা অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন সংগীতভিত্তিক রিয়েলিটি শো বাংলাদেশি আইডলে। এ ধরনের অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নিলেন তারা দুজন।

এ বিষয়ে তাদের মিডিয়া ম্যানেজার এস এম আলী জাকের সজীব গ্লিটজকে বলেন, “অনুষ্ঠানটির শুটিং বেশ কিছুদিন আগে হয়েছে। তারা অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন। কোনো রিয়েলিটি শোতে এটা তাদের প্রথম অংশগ্রহণ।”

তিনি আরও বলেন, “ ঈদের দিন ওই অনুষ্ঠানের প্রতিযোগীদের নিয়ে অনন্ত-বর্ষা একটি সিনেপ্লেক্সের উদ্বোধন করবেন। সিনেপ্লেক্সটিতে প্রথম দেখানো হবে আমাদের ‘নিঃস্বার্থ ভালোবাসা’।”

‘বাংলাদেশি আইডল’ নামের রিয়েলিটি শোটি প্রচার করে এসটিভি। অনুষ্ঠানের নিয়মিত বিচারক সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, আইয়ুব বাচ্চু, এন্ড্রু কিশোর ও মেহরীন।

৯ অগাস্ট রাতে ওয়ার্কশপ রাউন্ডের প্রথম পর্ব প্রচারিত হবে। প্রথম পর্বেই দর্শকরা অনন্ত-বর্ষাকে দেখতে পাবেন।