শীর্ষে ব্রেকিং ব্যাড
‘টিসিএ’ অ্যাওয়ার্ডসে বিজয়ী হল ‘ব্রেকিং ব্যাড’ এবং ‘গেইম অফ থ্রোনস’।
আমেরিকার ‘টেলিভিশন ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস’ (টিসিএ) অনুষ্ঠানে এ বছর বিজয়ী হয়েছে টিভি ড্রামাসিরিজ ‘ব্রেকিং ব্যাড’, ‘গেইম অফ থ্রোনস’ এবং ‘দি আমেরিকানস’। খবর কন্টাক্টমিউজিকের।
ড্রামা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ পেয়েছে এ বছরের সেরা ‘প্রোগ্রাম অফ দ্য ইয়ার’-এর পুরস্কার। ‘গেইম অফ থ্রোনস’ জিতেছে ‘বেস্ট ড্রামা’র পুরস্কার। ‘বেস্ট কমেডি’ খেতাবটি টাই হয়েছে একসঙ্গে ‘দ্য বিগ ব্যাং থিওরি’ এবং ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’-এর মধ্যে।
এদিকে নতুন সিরিজ ‘দি আমেরিকানস’ পেয়েছে ‘মোস্ট আউট স্ট্যান্ডিং নিউ প্রোগ্রাম'-এর পুরস্কার।
