২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাকেশের সিনেমায় ইমরান

বলিউডি অভিনেতা ইমরান খান এবার অভিনয় করবেন রাকেশ ওম প্রকাশ মেহরার নতুন অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমায়। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 02:24 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

এক সূত্রের দেওয়া তথ্য অনুসারে, রাকেশের এই সিনেমা হবে হলিউডের ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের আদলে। এর কাহিনি আবর্তিত হবে একটি হারিয়ে যাওয়া শহর ‘দ্বারকা’কে নিয়ে।

কয়েক দশক আগে, একদল প্রতœতত্ববিদ ভারতের গুজরাটের একটি এলাকায় পৌরাণিক শহর দ্বারকার খোঁজ পান। হিন্দু পুরাণ অনুসারে, দ্বারকা হল শ্রী কৃষ্ণের রাজধানী।

সূত্রটি আরও জানায়, সিনেমাটি ভারতে সম্পূর্ণ নতুন এক ধারা তৈরি করবে। এটি নির্মাণের জন্য ভালোভাবে গবেষণা করা হচ্ছে। ২০১৪ সালের একটি বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটি।