২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন টেলিফিল্মে মৌ

‘নীল, আকাশ প্রেম বিষ’ টেলিফিল্মে অভিনয় করছেন মৌ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 11:21 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

টেলিফিল্ম ‘নীল, আকাশ প্রেম বিষ’ এ অভিনয় করছেন সাদিয়া ইসলাম মৌ। ত্রিমুখী প্রেমের গল্প নিয়ে নির্মিত মালয়েশিয়ায় শুটিংকৃত টেলিফিল্মটির নাম ‘নীল, আকাশ প্রেম বিষ’।

টেলিফিল্মটিতে মৌয়ের বিপরীতে অভিনয় করেছেন নাঈম। তাদের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাফিজা জাহান। এতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, কাফি আমান। ইনসেপশন মিডিয়া লিমিটেডের প্রযোজনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন খান মোহাম্মদ বদরুদ্দীন।

এ বিষয়ে মৌ গ্লিটজকে বলেন, “আমি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে দেশের বাইরে গিয়েছি, কিন্তু কোনো টেলিফিল্মের জন্য এই প্রথম। টেলিফিল্মটির গল্প বেশ ভালো লেগেছে আমার। আশা করি দর্শকেরও ভালো লাগবে।”

পরিচালক খান মোহাম্মদ বলেন, “টেলিফিল্মটির নির্মাণ পরিকল্পনা বেশ ভালো। আশা করছি, দর্শক উপভোগ করতে পারবেন টেলিফিল্মটি।”