২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কারলেটের শরীরচর্চা

হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসন তার শরীর ঠিক রাখতে সম্প্রতি কুংফু শেখা শুরু করেছেন। সেইসঙ্গে খাবার গ্রহণেও বিশেষ নজর দিচ্ছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 09:48 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

‘অ্যাভেঞ্জারস’-এর নতুন সিনেমায় অভিনয়ের জন্য বর্তমানে শরীরের দিকে বিশেষ নজর দিচ্ছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। আর তাই এবার মার্শাল আর্টের তালিম নিচ্ছেন তিনি।

কন্টাক্টমিউজিককে সম্প্রতি এক সূত্র জানিয়েছে, স্কারলেট এখন মার্শাল আর্ট খুবই ভালোমতো শিখছেন। পেশিবহুল শরীরের জন্য তিনি এখন ব্যায়ামাগারেও যাচ্ছেন। নিজের খাবারের তালিকাও অনেকটা বদলেছেন স্কারলেট।