২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোলির জর্ডান সফর

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জর্ডানে অ্যাঞ্জেলিনা জোলি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 02:36 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

অস্ত্রোপচারের পর আবারও জনসেবামূলক কাজে নিয়োজিত হয়েছেন হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জর্ডান সফরে গিয়েছিলেন এই অভিনেত্রী। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

১৮ জুন জাতিসংঘের প্রতিনিধি হিসেবে মধ্যপ্রাচ্যে একটি আনুষ্ঠানিক সফরে যান জোলি। তিনি জর্ডান এবং সিরিয়ার সীমান্ত নিয়ন্ত্রণকারী বাহিনীর প্রধান মেজর জেনারেল হুসেইন আল-জয়ুদের সঙ্গে কথা বলেন এবং শরণার্থীদের জন্য আরও বেশি সাহায্যের আহবান জানান।

ফিমেলফার্স্ট ইউকেকে জোলি বলেন, “একুশ শতকের সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে ঘটছে। এই সমস্যার ব্যাপারে আন্তর্জাতিক মাধ্যম যতখানি সাড়া দিচ্ছে তা এই বিপুল সংখ্যক মানুষের কষ্টের সামনে কিছুই নয়। আরও অনেক সাহায্য এখন তাদের প্রয়োজন, আর সবকিছুর উর্ধ্বে প্রয়োজন এই সমস্যার সমাধান করা।”

এর আগে ২০১২ সালের ডিসেম্বরে জর্ডান সফরে গিয়েছিলেন জোলি।