২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমায় ব্র্যাড পিট তনয়

হলিউডি অভিনেতা ব্র্যাড পিট জানালেন, তার ১১ বছরের ছেলে ম্যাডক্স জো পিট রহস্যভিত্তিক সিনেমা ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’-এর মধ্য দিয়ে হলিউডি জগতে পা রেখেছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 07:44 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

ছয় সন্তানের পিতা পিট, মার্ক ফোস্টারের আসন্ন সিনেমাটিতে গেরি লেনের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি সম্প্রতি জানিয়েছেন তার ১১ বছরের ছেলে ম্যাডক্স সিনেমাটিতে অভিনয় করেছেন। যদিও তার চরিত্র সম্পর্কে কিছু জানাননি পিট।

এ বিষয়ে পিট বলেন, “সিনেমাটিতে ম্যাডক্সকে বেশ কয়েকবার গুলি করা হবে, তবে সে তা এড়িয়ে যায়। অভিভাবক হিসেবে এ সম্পর্কে কী বলা উচিত আমি জানি না।”

মার্ক ব্রুকসের হরর উপন্যাস ‘ওয়ার্ল্ড ওয়ার জেড : অ্যান ওরাল হিস্টোরি অফ জম্বি ওয়ার’ অবলম্বনে নির্মিত সিনেমাটি ২১ জুন মুক্তি পাবে।