২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের ভালো বন্ধু ডেইজি

বলিউডি অভিনেতা সালমান খান তার পরবর্তী সিনেমার শুটিংয়ের শুরু থেকেই সহ-অভিনেত্রী নবাগতা ডেইজি সাহার সঙ্গে ঘনিষ্ট হয়ে পড়েছেন। ডেইজি তার যে কোনো সমস্যা নিয়ে সালমানের কাছে হাজির হচ্ছেন। খবর মিড-ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 01:05 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

সম্প্রতি বলিউডে গুজব ছড়িয়ে পড়ে যে, লাভাসায় শুটিং চলাকালে ওই জুটিকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। কাজের ফাঁকে তারা একসঙ্গে হাঁটতে বের হতেন এবং সাইকেল চালাতেও যেতেন। সংবাদমাধ্যমটি জানায়, ডেইজি তার ছোট ছোট বিষয় নিয়েও সালমানের কাছে হাজির হতেন। সেটে যদি কেউ তাকে কিছু বলে তাহলে সেটিও সালমানের কানে পৌঁছে দিতেন তিনি। আর তাই ডেইজির সামনে কথা বলার সময় সকলেই বেশ সতর্ক থাকতেন।

সালমান বরাবরই তার সহ-অভিনেত্রীদের প্রতি একটু বেশিই নজর রাখেন যাতে কাজ করার ক্ষেত্রে তারা সাচ্ছ্বন্দ্য বোধ করেন।