২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিটি পার্টিতে বিদ্যা

ঘনচক্কর’ সিনেমার প্রচারের জন্য কিটি পার্টিতে অংশ নেবেন বিদ্যা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 02:32 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

বলিউডি অভিনেত্রী বিদ্যা বালান তার নতুন সিনেমা ‘ঘনচক্কর’-এর প্রচারের খাতিরে এবার আয়োজন করবেন মহিলাদের জন্য বিশেষ কিটি পার্টি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

ভারতের তিনটি শহর দিল্লি, চণ্ডীগড় এবং লখনৌতে তিনটি আলাদা কিটি পার্টির আয়োজন করবেন বিদ্যা। এ বিষয়ে ‘ঘনচক্কর’ সিনেমার পরিচালক রাজকুমার গুপ্ত জানান, সম্প্রতি একটি কিটি পার্টিতে কয়েকজন মহিলার আলাপচারিতা শুনে এই অভিনব প্রচারণার কথা মাথায় আসে তার।

রাজকুমার বলেন, “আমি এবং বিদ্যা সম্প্রতি একটি কিটি পার্টিতে কয়েকজন মহিলাকে নিজেদের মধ্যে গল্প করতে শুনি। আর তখনই এই ধারণাটি আমাদের মাথায় আসে। তারা আলাপ করছিলেন তাদের বিবাহিত জীবনের ব্যাপারে। তারা বলছিলেন তাদের স্বামীরা কতখানি অলস প্রকৃতির এবং ভুলোমনা।”

তিনি আরও বলেন, “আমরা তখনই সিদ্ধান্ত নেই যে এই রকম একটি পার্টির আয়োজন করব, যেখানে মহিলারা তাদের স্বামীদের নিয়ে এভাবে আলাপ করতে পারবে।”

‘ঘনচক্কর’ সিনেমায় বিদ্যা অভিনয় করেছেন একজন চটপটে পাঞ্জাবী গৃহবধূর চরিত্রে, তার বিপরীতে রয়েছেন ইমরান হাশমি। সিনেমাটি মুক্তি পাবে ২৮ জুন।