২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সকালে পানি পেলে বিকালে মেলে না

সাত লাখ বাসিন্দার সিলেট নগরীতে পানির চাহিদার অর্ধেকেই মেটাতে পারছে না নগর সংস্থা। অনেক এলাকায় সকালে পানি পেলে বিকালে পাওয়া যায় না। মঞ্জুর আহমদের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 02:22 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

মঞ্জুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সিলেট, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীতে পানির চাহিদার এক তৃতীয়াংশও পূরণ করতে পারছে না নগর সংস্থা। চাহিদার তুলনায় ঘাটতির বিস্তর ফারাক থাকায় নগরীর অধিকাংশ এলাকায় পানি সঙ্কট রয়েই গেছে। নগর সংস্থার কর্মকর্তারা জানান, শুধু সরবরাহের অপ্রতুলতা নয় বিভিন্ন স্থানে পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপেও পানি উঠছে না। এর সঙ্গে আছে পানির লাইনের স্থানে স্থানে লিকেজ ও অন্যান্য ত্র"টি, অবৈধভাবে মটর লাগিয়ে পানি চুরি ও বিদ্যুৎ বিভ্রাট। ফলে নগরবাসীর পানির কষ্ট দুর হচ্ছে না। সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (পানি সরবরাহ) সৈয়দ হোসেন জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পানির সরবরাহ বাড়ানোর জন্য কর্পোরেশন চেষ্টা করে যাচ্ছে। সিলেট-বরিশাল পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১০৫ কোটি টাকা ব্যয়ে ১৪টি নলকূপ স্থাপনের কাজ চলছে। প্রকল্পের কাজ শেষ হলে পানি সরবরাহে গতি আসবে।" তিনি জানান, বাসিন্দাদের মাথা পিছু একশ' লিটারের বেশি চাহিদা ধরে মোট চাহিদা হিসাব করা হয়েছে। এর মধ্যে কেউ কেউ নিজস্ব উদ্যোগে পানি সরবরাহ পাচ্ছে। সেসব বাদ দিয়ে মোট চাহিদা দাঁড়ায় ৫ কোটি ৯০ লাখ লিটার। এর মধ্যে সরবরাহ করা হচ্ছে মাত্র দুই কোটি ১০ লাখ লিটারের মতো। ফলে প্রতিদিন পানির ঘাটতি থেকে যাচ্ছে তিন কোটি ৮০ লাখ লিটার। হোসেন জামাল বলেন, বর্তমানে ১৯টি উৎপাদক পাম্পের মাধ্যমে নগরীতে পানি সরবরাহ করা হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক স্থানে পানি পাওয়া যাচ্ছে না। সরবরাহে ঘাটতির কারণে নগরীর মিরাবাজার, বারুতখানা, আম্বরখানা, উপশহর, শাহীঈদগাহ, শেখঘাট, যতরপুর, খারপাড়া, সোনারপাড়া, লামাপাড়া, রায়নগর, দর্জিপাড়া, জিন্দাবাজার, বাগবাড়ি, কুয়ারপার, লামাবাজার, ভাতালিয়া, মীরের ময়দান, সুবিদবাজার, লন্ডনী রোড, শাপলাবাগ, সবুজবাগ ও গোলাপবাগ এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশী দুর্ভোগের মধ্যে রয়েছেন। এই অবস্থায় অনেক নগরবাসী মাসিক ৬০০ থেকে ১০০০ টাকা খরচ করে বাইরে থেকে পানি কিনছেন। ওদিকে, সিটি কর্পোরেশনে ২৭টি ওয়ার্ডের মধ্যে ৩টি ওয়ার্ডে এখনো পানি সরবরাহের লাইনই স্থাপন করা হয়নি। ২০০২ সালে সিলেট পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হলে নগর স